Govt Jobs in IIT Kharagpur

গেট উত্তীর্ণদের কাজের সুযোগ দেবে আইআইটি খড়্গপুর, কোন বিভাগে যোগদান করা যাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর-এর গবেষণা প্রকল্পে জুনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১২:৩৭
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কাজের সুযোগ। জুনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে। ওই পদে কাজ করতে আগ্রহীদের এগ্রিকালচারাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

তবে, উল্লিখিত বিষয়ে যাঁরা স্নাতক, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রে আবেদনকারীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ক্যাড, ক্যাম সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement

অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কাজ চলবে। তবে, ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ-এর (আইসিএআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৮ মে। প্রার্থীদের আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কাজের পূর্ব-অভিজ্ঞতার শংসাপত্র পাঠাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement