ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।
পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের গবেষণার সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের একটি প্রকল্পে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজি, বায়োফিজ়িক্স, মেটিরিয়ালস সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট হওয়ার সুযোগ পাবেন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রনিক বায়োকেমিক্যাল সেন্সর ডেভেলপমেন্ট, মেটিরিয়াল সিন্থেসিস ফর বায়োমেডিক্যাল সেন্সর সংক্রান্ত কাজে দক্ষতা থাকা প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ থাকে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৭৫,৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ২৬ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।