Recruitment in Central Bank of India 2023

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মখালি, শূন্যপদ ১ হাজার, কোন পদে নিয়োগ?

মোট শূন্যপদ রয়েছে ১ হাজারটি। এর মধ্যে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্যও শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ৩১ মে ’২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৩:৩২
Share:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।হিউম্যান ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মেনস্ট্রিমে ম্যানেজার স্কেল ২ পদে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ১ হাজারটি। এর মধ্যে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্যও শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স ৩১ মে ’২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। অনলাইনে লিখিত পরীক্ষা এবং ব্যাক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাতালিকার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনের বরাদ্দ মূল্য জমা দেওয়া দরকার। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement