IAF AFCAT Exam

ভারতীয় বায়ুসেনার আধিকারিক হওয়ার জন্য দিতে হয় পরীক্ষা, কোন যোগ্যতায় করা যায় আবেদন?

ভারতীয় বায়ুসেনায় ক্লাস ১ অফিসার পদে নিয়োগের জন্য আয়োজন করা হয় এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (অ্যাফক্যাট)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:২০
Share:

প্রতীকী চিত্র।

ভারতীয় বায়ুসেনায় ক্লাস ১ অফিসার বা আধিকারিক পদে নিয়োগের জন্য আয়োজন করা হয় এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (অ্যাফক্যাট)। সর্বভারতীয় এই পরীক্ষায় উড়ান শাখা এবং বিমান চালনার সঙ্গে জড়িত অন্যান্য কাজ অর্থাৎ ‘গ্রাউন্ড ডিউটি’-র জন্য আধিকারিক নিয়োগ করা হয়। ‘গ্রাউন্ড ডিউটি’-র জন্য প্রযুক্তি এবং অন্যান্য— দু’টি শাখাতেই নিয়োগ হয়।

Advertisement

পরীক্ষার ধরন

বছরে দু’বার ভারতীয় বায়ুসেনার তরফে অ্যাফক্যাট-এর আয়োজন করা হয়। ফেব্রুয়ারি এবং অগস্ট মাসে দেশের নির্বাচিত কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। মোট চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয়। প্রযুক্তি শাখার আধিকারিক পদে কাজের জন্য দিতে হয় একটি অতিরিক্ত টেকনিক্যাল পরীক্ষাও। যেখানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জ্ঞান যাচাই করা হয় পরীক্ষার্থীদের। পরীক্ষায় মোট বরাদ্দ নম্বর ১৫০।

Advertisement

১। অনলাইন লিখিত পরীক্ষাটি ৩০০ নম্বরের। দু’ঘণ্টায় উত্তর দিতে হবে ১০০টি প্রশ্নের। সাধারণ জ্ঞান, মৌখিক দক্ষতা, গাণিতিক দক্ষতা, সামরিক যোগ্যতা বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। তবে যাঁরা প্রযুক্তি শাখায়।

২। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের এর পর এয়ারফোর্স সিলেকশন বোর্ড আয়োজিত ব্যক্তিত্ব পরীক্ষা দিতে হয়। যেখানে তাঁদের শারীরিক এবং মানসিক সক্ষমতার খতিয়ে দেখা হয়।

৩। পরবর্তী ধাপে পরীক্ষার্থীদের জন্য মেডিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়।

৪। এর পর মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

যোগ্যতা

১। উড়ান শাখার জন্য— প্রার্থীদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। যাঁরা পদার্থবিদ্যা ও গণিত নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে দ্বাদশোত্তীর্ণ হতে হয়। যে কোনও বিষয়ে স্নাতকেও থাকতে হয় ন্যূনতম ৬০ শতাংশ।

২। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল—প্রার্থীদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হয়। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতকে থাকতে হয় ন্যূনতম ৬০ শতাংশ।

৩। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল— এ ক্ষেত্রেও বয়ঃসীমা ২০ থেকে ২৬ বছর। তবে প্রার্থীরা যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement