WB Teacher Recruitment 2026

চিত্তরঞ্জন রেলওয়ে স্কুলে শিক্ষকতার সুযোগ, একাধিক বিষয় পড়ানোর জন্য প্রার্থী খুঁজছে সিএলডব্লিউ

চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে চুক্তির ভিত্তিতে শিক্ষকতার সুযোগ পাওয়া যাবে এই পদে। বাংলা, হিন্দি, কম্পিউটার, গণিত, রসায়ন-সহ নানা বিষয়ে পড়াতে হবে। শূন্যপদ ৪৩টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:২২
Share:

প্রতীকী ছবি।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর (সিএলডব্লিউ) তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেওয়া হবে। চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে চুক্তির ভিত্তিতে শিক্ষকতার সুযোগ পাওয়া যাবে এই পদে। বাংলা, হিন্দি, কম্পিউটার, গণিত, রসায়ন-সহ নানা বিষয়ে পড়াতে হবে। শূন্যপদ ৪৩টি। পিজিটি পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৭,৫০০ টাকা। টিজিটি পদে প্রতি মাসে বেতন মিলবে ২৬,২৫০ টাকা এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে প্রতি মাসে ২৬,২৫০ টাকা। প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। পিজিটি পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি বিএড ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৯, ১০, ১১, ১৩, ১৬, ১৭, ১৮ এবং ২০ এপ্রিল ইন্টারভিউ হবে। বিষয়ের ভিত্তিতে আলাদা আলাদা দিনে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে সিএলডব্লিউ-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement