WB Govt Job Recruitment 2023

দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩২
Share:

প্রতীকী চিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। ‘অফিস অফ দ্য ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর’ দক্ষিণ দিনাজপুরের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হওয়া দরকার। অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement