DVC Recruitment 2026

ডিভিসি-তে ১৬জন কর্মী চাই, কারা আবেদন করতে পারবেন? আবেদনের শেষ দিন কবে?

নিযুক্তদের বেতন হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট ২০২৫।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৪:০৬
Share:

ডিভিসি। ছবি: সংগৃহীত।

দামোদর ভ্যালি কর্পোরেশন-এ (ডিভিসি) কর্মখালি। এই মর্মে কেন্দ্রের শক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

সংস্থায় এগ্‌জ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। শূন্যপদ ১৬টি। সংস্থার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, মাইনিং এবং কেমিক্যাল বিভাগে কাজ করতে হবে। নিযুক্তদের বেতন হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট ২০২৫। প্রার্থীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। চলতি বছরের গেট-এ প্রাপ্ত নম্বর এবং নথি যাচাইয়ের পর প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে দামোদর ভ্যালি কর্পোরেশন-এর (https://www.dvc.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement