Recruitment in DU 2026

একাধিক পদে কর্মী খুঁজছে দিল্লি বিশ্ববিদ্যালয়, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

ইন্টার্ন, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সলিউশন আর্কিটেক্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সলিউশন আর্কিটেক্ট-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। একাধিক পদে কর্মীর খোঁজে রয়েছে প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

ইন্টার্ন, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সলিউশন আর্কিটেক্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সলিউশন আর্কিটেক্ট, প্রজেক্ট অ্যান্ড টেকনোলজি হেড, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজ়র, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট রিসার্চ ফেলো, অ্যানালিস্ট, সিনিয়র অ্যানালিস্ট, মাল্টি টাস্কিং স্টাফ এবং প্রজেক্ট হেল্পার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.du.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement