WB Job Vacancy 2024

পূর্ব বর্ধমান জেলায় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ রয়েছে একটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০২
Share:

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগে মহিলাদের চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই কাজে প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এ ছাড়া, কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর ২০২৪।

নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement