Apprentice Recruitment 2025

ডিআরডিও’র অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন, আবেদন করতে পারবেন স্নাতকেরাও

প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১০ থেকে ১২ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:০০
Share:

প্রতীকী চিত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনের (ডিআরডিও) অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। ‘অ্যাডভান্সড সেন্টার এনার্জেটিক মেটিরিয়ালস’ নামের ওই সংস্থায় ৪১ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

ডিআরডিও’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে।

যে সমস্ত বিষয়ে স্নাতকদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে, তার একটি তালিকা দেওয়া হল।

Advertisement

১. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

২. কেমিক্যাল টেকনোলজি

৩. এরোস্পেস ইঞ্জিনিয়ারিং

৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

৫. এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

৬. ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

৭. ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং

৮. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স

৯. ব্যাচেলর অফ সায়েন্স (রসায়ন, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা)

১০. ব্যাচেলর অফ কমার্স

১১. ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স

এ ছাড়াও, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ওয়েব ডিজ়াইনিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক।

নথিভুক্তকরণের পর পাওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্যান্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement