DPL Recruitment 2025

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতন কত?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পড়ে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪
Share:

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। ছবি: সংগৃহীত।

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিপিএল-এর ওয়েবসাইটে।

Advertisement

সিনিয়র সিকিউরিটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পড়ে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০,৬০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৫ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে প্রথমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। তবে, মেল করলেও হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৬ জানুয়াই ’২৫। এর ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া দরকার।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement