Kolkata Job Alerts

সাইবার সুরক্ষা, রোবোটিক্স-এর মতো বিষয় নিয়ে কাজের সুযোগ! সিড্যাক করবে নিয়োগ

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর কলকাতার দফতরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট লিডার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৩:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন, কিংবা কৃত্রিম মেধায় দক্ষতা রয়েছে, এমন ব্যক্তিরা চাকরির সুযোগ পেতে পারেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সিড্যাক)। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার বিভিন্ন বিভাগে প্রজেক্ট স্টাফ হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ ২৮টি।

Advertisement

উল্লিখিত পদে কৃত্রিম মেধা, রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তরেরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

প্রার্থীদের বয়স ৩০-৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কৃত্রিম মেধা সাইবার সুরক্ষা, রোবোটিক্স, হেলথ ইনফরমেটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, সাইবার ফরেন্সিক বিভাগে এক থেকে চার বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা বছরে ৪ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা পর্যন্ত বেতন হিসাবে পাবেন।

Advertisement

অনলাইন মাধ্যমে কিংবা সরাসরি অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে প্রার্থীদের। সেই সময়ই তাঁদের মেধা এবং যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ জুন। এই বিষয়ে বিশদ জানতে সি-ড্যাকের ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement