Govt Jobs for Medical Officer 2026

অভিজ্ঞ চিকিৎসকদের কাজের সুযোগ, বাংলা ভাষায় থাকা চাই দক্ষতা, কোথায় হবে নিয়োগ?

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ মেডিক্যাল অফিসার পদে দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ কর্মখালি। ওই সংস্থায় মেডিক্যাল অফিসার প্রয়োজন। সংশ্লিষ্ট পদে একজনকে নিয়োগ করা হবে। অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তের জন্য প্রতি মাসে ৭৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) পাশ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের নাম মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-য় নথিভুক্ত থাকা আবশ্যক। এ ছাড়াও কোনও সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে যিনি রেল কিংবা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির মতো প্রতিষ্ঠানের হাসপাতালে কাজ করেছেন, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, নিযুক্তের বাংলা ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ চলবে। বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে ১৩ এপ্রিলের মধ্যে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। এ ছাড়াও আবেদনপত্রের সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-তে নাম নথিভুক্তকরণের প্রমাণপত্র থাকতেই হবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, তা ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement