WB Govt Jobs 2026

বেঙ্গল গ্যাস কোম্পানি-তে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন, কারা কোন শর্তে আবেদনের সুযোগ পাবেন?

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থায় নির্ধারিত মেয়াদে কাজের সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-এ কর্মখালি। ওই সংস্থায় অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

সংস্থার কোম্পানি সেক্রেটারি এবং বিজ়নেস ইনফরমেশন সিস্টেম বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটদের কাজ করতে হবে। প্রথম বিভাগের জন্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া-তে ‘অ্যাসোসিয়েট’ হিসাবে সদস্যপদ রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কোম্পানি সেক্রেটারি হিসাবে অন্তত তিন বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বিজ়নেস ইনফরমেশন সিস্টেম বিভাগের জন্য স্নাতকদের নিয়োগ করা হবে। তাঁদের ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীদের বিজ়নেস ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, এগ‌্‌জ়িকিউটিভ ট্রেনি কিংবা ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে প্রশিক্ষণ সম্পূর্ণ হতে হবে। কাজের অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের হওয়া আবশ্যক।

Advertisement

উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩২ বছর বয়সিদের নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৪৫,০০০ টাকা বেতন হিসাবে পাবেন। মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে। তবে, শুরুতে ছ’মাসের জন্য প্রবেশনের অধীনে কাজ করতে হবে।

আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ২২ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement