RRB ALP 2026 Registration

ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রয়োজন, দশম উত্তীর্ণেরা কি আবেদন করতে পারবেন?

রেল মন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:৩১
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মখালি। রেল মন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ওই পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে মোট ১১,১২৭ জনকে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে ১৮ থেকে ৩০ বছর বয়সি ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন।

Advertisement

সংশ্লিষ্ট পদে দশম উত্তীর্ণরা চাকরি করার সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল্য ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

নিযুক্তদের বেতন হিসাবে প্রাথমিক ভাবে প্রতি মাসে ১৯,৯০০ টাকা দেওয়া হবে। তাঁরা কলকাতা, মালদহ, শিলিগুড়ি, ভুবনেশ্বর-সহ দেশের একাধিক শহরের দফতরে কাজ করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল এগ্‌জ়ামিনেশন-এ পাশ করতে হবে।

Advertisement

প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত চালু থাকছে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বিভাগের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement