Govt Jobs for Civil Engineers 2026

সিভিল ইঞ্জিনিয়ার খুঁজছে রাষ্ট্রায়ত্ত গবেষণাগার, কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি-র তরফে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৪:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি-এ সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করে অন্তত এক বছর নির্মাণ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরাই আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

২৬ মার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি-তে ওই পরীক্ষা হতে চলেছে। ওই দিন আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে আনতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement