Govt Jobs 2026

রিসার্চ অ্যাসোসিয়েট খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন বিষয়ে ডিগ্রি থাকলে মিলবে কাজের সুযোগ?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইসিএসসি), বেঙ্গালুরুর গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৩৫
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইসিএসসি), বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইসিএসসি), বেঙ্গালুরুর গবেষণা প্রকল্পে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। তাঁকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

রসায়ন, মেটিরিয়াল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি করেছেন— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অর্গানোমেটালিক, ন্যানোমেটিরিয়ালস সিন্থেসিস, হোমোজেনাস ক্যাটালিস্ট নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। কাজের চাহিদা অনুযায়ী পরে ওই মেয়াদ মার্চ, ২০২৯ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৫৮,০০০ টাকা দেওয়া হবে। কী ভাবে যোগ্যতা যাচাই হবে, তা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি।

Advertisement

প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সুযোগ থাকছে ১৯ এপ্রিল পর্যন্ত। ওই সময়ের মধ্যে প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement