IIT Kharagpur Recruitment 2024

আইআইটি খড়্গপুর সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, প্রতি মাসে মিলবে ৩৫ হাজার টাকা

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পে অর্থসহায়তা করছে। এই কাজে প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলো সাম্মানিক হিসেবে পাবেন ৩৫ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৭
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ) নেওয়া হবে প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষ প্রকল্পে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পে অর্থ সহায়তা করছে। সংশ্লিষ্ট পদে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া জরুরি। নিযুক্ত সিনিয়র রিসার্চ ফেলোকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ এমই/ এমটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট (গেট)/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য। ১৫ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement