Apprenticeship Recruitment 2026

আইটিআই উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান অয়েল, কী ভাবে আবেদন করবেন?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর তরফে অ্যাপ্রেন্টিসশিপ-এর প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১২:২৯
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে কাজের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। সংস্থার তরফে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে আইটিআই উত্তীর্ণ এবং নির্দিষ্ট শাখার ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৩৭৩জন ওই প্রশিক্ষণ পাবেন।

Advertisement

ওই প্রশিক্ষণ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর তরফে দেওয়া হবে। তাঁরা টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন। কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। তবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও ওই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন।

মোট এক বছরের জন্য বাছাই করা ব্যক্তিদের মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, ছত্তীসগঢ়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর বিভিন্ন দফতরে প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন তাঁদের প্রতি মাসে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মমাফিক ভাতা দেওয়া হবে। নিযুক্তদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোর্টাল (ন্যাটস) মারফত নাম নথিভুক্ত করে নিতে হবে। নাম নথিভুক্তিকরণের পরে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট এনরোলমেন্ট নম্বর-সহ সমস্ত তথ্য জমা দিয়ে আবেদন পাঠানো যাবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৬ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement