Govt Job Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, কোন পদে নেওয়া হবে কর্মী?

ডেপুটেশন / চুক্তি/ পুনর্নিয়োগ-এর ভিত্ততে আবেদন করা যাবে। কাজের স্থান হবে বিলাসপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৭:০৫
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

চিফ জেনারেল ম্যানেজার পদে নেওয়া হবে কর্মী। ডেপুটেশন/চুক্তি/পুনর্নিয়োগ-এর ভিত্তিতে আবেদন করা যাবে। কাজের স্থান হবে বিলাসপুরে। ডেপুটেশনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৭ বছর, চুক্তির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে ৫২ বছরের মধ্যে বয়স হওয়া দরকার। পুনরায় কাজে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে ৬৩ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া দরকার। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement