ISI Kolkata Recruitment 2026

কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা! গবেষণার সুযোগ মিলবে কলকাতার আইএসআই-এ

প্রতিষ্ঠানের অ্যাডভান্সড কম্পিউটিং অ্যান্ড মাইক্রোইলেকট্রনিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। বিষয়— ‘স্পাইকিং নিউরাল নেটওয়ার্কস’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৩
Share:

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে গবেষণাধর্মী কাজের সুযোগ মিলবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার অর্থ সাহায্যে প্রকল্পের কাজ পরিচালিত হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

প্রতিষ্ঠানের অ্যাডভান্সড কম্পিউটিং অ্যান্ড মাইক্রোইলেকট্রনিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। বিষয়— ‘স্পাইকিং নিউরাল নেটওয়ার্কস’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে বেসরকারি সংস্থা এরিকসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

প্রকল্পের জন্য একজন প্রজেক্ট লিঙ্কড রিসার্চ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি কম্পিউটার সায়েন্সে বিই, বিটেক বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। দক্ষতা থাকতে হবে পাইথন এবং সি প্রোগ্রামিং-এও।

আগামী ১১ মার্চ সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement