AIIMS NORCET 10 Registration 2026

এমস-সহ অন্যত্র দু’হাজারের বেশি নার্সিং অফিসার প্রয়োজন, শুরু পরীক্ষার রেজিস্ট্রেশন

এমস ছাড়াও দেশের অন্য প্রতিষ্ঠানে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯
Share:

এমস দিল্লি। ছবি: সংগৃহীত।

এমস-সহ একাধিক সরকারি হাসপাতালে নার্সিং অফিসার নিয়োগের জন্য জাতীয় স্তরে আয়োজন করা হয় নরসেট-এর। পরীক্ষার আয়োজন করে এমস দিল্লি। চলতি বছরে দশম সংস্করণের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (নরসেট)-এর জন্য শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া।

Advertisement

চলতি বছরে নরসেট-এর মাধ্যমে ২,৫৫১ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে। এমস ছাড়াও দেশের অন্য প্রতিষ্ঠানে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। আগ্রহীদের এ জন্য এমস-এর ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ২,৪০০ টাকা। অন্য দিকে, অসংরক্ষিতদের জমা দিতে হবে ৩,০০০ টাকা আবেদনমূল্য। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন।

সিবিটি মাধ্যমে নরসেট পরীক্ষা নেওয়া হবে দু’টি ধাপে। প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১১ এপ্রিল। পরীক্ষার ফল ঘোষণা করা হবে ১৬ এপ্রিল। এর পর দ্বিতীয় ধাপের মেন পরীক্ষা হবে ৩০ এপ্রিল। যার ফল ঘোষণা করা হবে ১১ মে। দু’টি পরীক্ষাতেই থাকবে এমসিকিউধর্মী প্রশ্ন। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা ভাবে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

Advertisement

আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য বয়ঃসীমায় ছাড় থাকবে। যাঁদের ইন্ডিয়ান বা স্টেট মেডিক্যাল কাউন্সিল দ্বারা স্বীকৃত বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, তাঁরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবার জেনারেল নার্সিং মিডওয়াইফারি-তে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে ডিপ্লোমা থাকলে দু’বছর কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাই করা হবে। নথি যাচাইকরণের এবং মেডিক্যাল পরীক্ষার সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement