ISI Kolkata Recruitment 2025

গবেষকের খোঁজ আইএসআই কলকাতা-এ, সাম্মানিক হতে পারে মাসে ৩০-৩২ হাজার টাকা

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ইমেজ অ্যান্ড ভিডিয়ো আন্ডারস্ট্যান্ডিং ইন ৫জি ইনফ্রাস্ট্রাকচার’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২০:১০
Share:

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষিতদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গবেষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ইমেজ অ্যান্ড ভিডিয়ো আন্ডারস্ট্যান্ডিং ইন ৫জি ইনফ্রাস্ট্রাকচার’।

প্রকল্পের জন্য একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে কাজের মেয়াদ।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচিত ব্যক্তিকে মাসে ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স-এ বিই, বিটেক বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং স্কিল ভাল জানা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, কভার লেটার-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement