IGNOU Recruitment 2026

জার্মান ভাষা নিয়ে পড়াশোনা! চাকরির সুযোগ দিচ্ছে ইগনু, আবেদন করবেন কী ভাবে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্মান ভাষা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:০৪
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মখালি। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

কনসালটান্ট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজ-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্মান ভাষা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে অগ্রাধিকার মিলবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। এ ছাড়া, অফলাইনেও বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০ মে-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement