IDBI Recruitment 2026

সরকারি ব্যাঙ্কে ১১০০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাই, রাজ্য থেকে নেওয়া হবে ৬০জনকে

কলকাতা, হায়দরবাদ, মুম্বই, নাগপুর, পটনা, ভোপাল, চণ্ডীগড়, ব্যাঙ্গালুরু, দিল্লি, কোচি-সহ দেশের একাধিক রাজ্য থেকে নিয়োগ করা হবে কর্মী। রাজ্যে শূন্যপদ ৬০টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:৪৬
Share:

প্রতীকী ছবি।

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (ইডবি)-তে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ১১০০টি। কলকাতা, হায়দরবাদ, মুম্বই, নাগপুর, পটনা, ভোপাল, চণ্ডীগড়, বেঙ্গালুরু, দিল্লি, কোচি-সহ দেশের একাধিক রাজ্য থেকে নিয়োগ করা হবে কর্মী। রাজ্যে শূন্যপদ ৬০টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া চাই। প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ইডবি-র (https://www.idbi.bank.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইডবি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement