যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ থাকবে ১০ মাস। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর হওয়া চাই। যদি গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট-এর (জিপ্যাট) উত্তীর্ণ হয়, তা হলে অগ্রাধিকার মিলবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৬ এপ্রিল বেলা ২টো থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।