তারকা হয়েও সাধারণ জীবনযাপন তাঁর। স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন তাঁর অভিনয় ঈর্ষনীয়। নাটকের মঞ্চ থেকে সমাজমাধ্যম, বিশ্বাস করেন পারফরম্যান্সে। ‘নধরের ভেলা’ নিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন তিনি, ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি ‘ফেরা’ ছবিতে কাজ করলেন সঞ্চয় মিশ্রের সঙ্গে। সেই অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রির সমস্যা, প্রেমের ভাষা থেকে পেরেন্টিং নিয়ে আড্ডায় ঋত্বিক চক্রবর্তী।