Senior Resident Govt Jobs 2026

জোকার কর্মচারী রাজ্য বিমা নিগম খুঁজছে সিনিয়র রেসিডেন্ট, কারা আবেদন করতে পারবেন?

সিনিয়র রেসিডেন্ট হিসাবে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা কাজের সুযোগ পাবেন। তাঁদের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল বিভাগে কাজের সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৫০
Share:

ইএসআইসি, জোকা। ছবি: সংগৃহীত।

জোকার কর্মচারী রাজ্য বিমা নিগমে কর্মখালি। কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ় স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন-এর (ইএসআইসি) জোকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ ৭৫।

Advertisement

সিনিয়র রেসিডেন্ট হিসাবে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কমিশন কিংবা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে জুনিয়র রেসিডেন্ট হিসাবে কোনও সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১ লক্ষ ৪৮ হাজার ৬৬৯ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ মোট তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেবেন হাসপাতালে কর্তৃপক্ষ। এর জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি নিয়ে জোকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকা প্রয়োজন।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ২৫ এবং ২৬ মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে হাসপাতালে উপস্থিত হওয়া প্রয়োজন। কারা ইন্টারভিউ নেবেন, কী কী নথি সঙ্গে রাখতে হবে, সে সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ইএসআইসি-র ওয়েবসাইটটি (esic.gov.in) দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement