Sikkim University Recruitment

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ সিকিম বিশ্ববিদ্যালয়ে, কোন পদে নিয়োগ?

প্রতিষ্ঠানের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর মাইক্রোবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:২০
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর মাইক্রোবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথম দু’বছর মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে। তৃতীয় বছরে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে মাসে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ লাইফ সায়েন্সেস-এ

স্নাতকোত্তর (মাস্টার অফ সায়েন্স ডিগ্রি) হওয়া চাই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার পাওয়া যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement