Govt Job vacancy 2026

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল অফিসার প্রয়োজন, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া, জেনে নিন

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ৭৯,৮০০ টাকা থেকে ২,১১,৫০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ৭৯,৮০০ টাকা থেকে ২,১১,৫০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা চাই। ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement