Jobs in Purba Bardhaman 2025

কাটোয়া-র শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

বাংলা, ইংরেজি এবং মিউজ়িক প্রশিক্ষণের জন্য এই নিয়োগ। মোট শূন্যপদ তিনটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬
Share:

কাটোয়ার সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কাটোয়ার সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

নিয়োগ হবে গেস্ট লেকচারার পদে। বাংলা, ইংরেজি এবং মিউজ়িক প্রশিক্ষণের জন্য এই নিয়োগ। মোট শূন্যপদ তিনটি। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি এমএড ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রার্থীদের।

নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement