DIC Recruitment 2025

আইন নিয়ে পড়েছেন! কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় প্রয়োজন লিগ্যাল অফিসার

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:১০
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকে রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

লিগ্যাল অফিসার নিয়োগ করা হবে অভিযোগ আপিল কমিটিতে। চুক্তির ভিত্তিতে এক বছর কাজ করতে হবে। যদিও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ ডিসেম্বর।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement