Recruitment in Malda 2024

একাধিক পদে চাকরির সুযোগ মালদহে, কোন পদে কত বেতন?

প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ কর‍তে হবে। জিডিএমও পদে প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন হবে। ১৩টি শূন্যপদ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৬:১৫
Share:

প্রতীকী ছবি।

মালদহ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।

Advertisement

জিডিএমও, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে রয়েছে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ কর‍তে হবে। জিডিএমও পদে প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন হবে। ১৩টি শূন্যপদ রয়েছে। প্রার্থীর বয়স ২১ থেকে ৬৭ বছরের মধ্যে থাকতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে দু’জনকে নেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানানো যাবে। ৩০ হাজার টাকা প্রতি মাসে বেতন। সাইকিয়াট্রিক নার্স পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন হবে। একটি শূন্যপদ রয়েছে। কমিউনিটি নার্স পদে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন হবে। একটি শূন্যপদ রয়েছে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে এক জনকে নেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানানো যাবে। ৩০ হাজার টাকা প্রতি মাসে বেতন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মার্চ ’২৪।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement