RBI Recruitment 2026

পটনার রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চিকিৎসক চাই, আবেদনপত্র জমা দিতে হবে ২০ এপ্রিলের মধ্যে

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:৩৫
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

চিকিৎসক প্রয়োজন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে পটনা।

Advertisement

পটনা আরবিআই-তে নিয়োগ করা হবে মেডিক্যাল কনসালট্যান্ট। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement