MBA Admission at CU

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ! ক্লাস শুরু জুলাইয়ে, খরচ কত? আবেদন করবেন কী ভাবে?

পাঠক্রমটির মেয়াদ দু’বছর। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। অতিরিক্ত পাঁচটি আসনে ভর্তি নেওয়া হবে বিদেশি পড়ুয়াদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৪:১৪
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ (ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কমার্স বা বাণিজ্য বিভাগের তরফে এই কোর্সটি করানো হবে। পাঠক্রমটির মেয়াদ দু’বছর। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। অতিরিক্ত পাঁচটি আসনে ভর্তি নেওয়া হবে বিদেশি পড়ুয়াদের। এই কোর্সে প্রথম এবং দ্বিতীয় বছরে ভারতীয় পড়ুয়াদের যথাক্রমে ৯৮,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা জমা দিতে হবে। আগামী জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়েই শুরু হবে কোর্সের ক্লাস।

কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের ২০২৫ সালের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) অথবা ২০২৫-এর এপ্রিল থেকে ২০২৬-এর মার্চ মাসের মধ্যে ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। ভর্তির জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ (পিআই) এবং পেশাদারি অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১০০০ এবং ৫০০ টাকা। ২৯ মে আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ে জিডি এবং পিআইয়ের আয়োজন করা হবে যথাক্রমে ৩ জুন। জুলাই থেকে ক্লাস শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement