আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।