Viral Video

গ্যাসের বদলে বেরোচ্ছে জল! আড়াই হাজার টাকায় সিলিন্ডার কিনে মাথায় হাত বিক্রেতার, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ফাহিমের অভিযোগ, তাঁদের পাড়ায় সাইকেল চালিয়ে এক ব্যক্তি সিলিন্ডার বিক্রি করছিলেন। তাঁর কাছ থেকে একটি সিলিন্ডার কেনেন ফাহিম। তা-ও আবার আড়াই হাজার টাকার বিনিময়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়িতে রান্নার গ্যাস ফুরিয়ে গিয়েছে। নতুন সিলিন্ডার না কিনে আনলে স্ত্রী-সন্তান অভুক্ত রয়ে যাবে। তাই বাধ্য হয়ে আকাশছ‌োঁয়া দামে পাড়ার এক ব্যক্তির কাছ থেকে সিলিন্ডার কিনলেন তরুণ। কিন্তু সেই সিলিন্ডার লাগানোর পরেও গ্যাস চালু হল না। কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না তা পরীক্ষা করতে গিয়ে তরুণ লক্ষ করলেন, সিলিন্ডারের ভিতর গ্যাসের পরিবর্তে রয়েছে শুধু জল। সিলিন্ডার উল্টে রাখতেই মুখ দিয়ে সেই জল বেরিয়ে এল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইন্ডিয়া.বাইট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিলিন্ডারের মুখ থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে এক তরুণ রান্নার গ্যাস চড়া দামে কিনতে গিয়ে ঠকে যাওয়ার অভিযোগ করছেন। এই ঘটনাটি সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠের তারাপুরির যোগিওয়ালি গলিতে ঘটেছে। তরুণের নাম ফাহিম। পকোড়া বিক্রি করার উপার্জনে সংসার চলে তাঁর। বাড়িতে রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ায় তিনি সিলিন্ডার কিনতে বাইরে যান।

ফাহিমের অভিযোগ, তাঁদের পাড়ায় সাইকেল চালিয়ে এক ব্যক্তি সিলিন্ডার বিক্রি করছিলেন। তাঁর কাছ থেকে একটি সিলিন্ডার কেনেন ফাহিম। তা-ও আবার আড়াই হাজার টাকার বিনিময়ে। সাধারণত জায়গা বিশেষে এই সিলিন্ডারের দাম ৯৪০ থেকে ৯৫০ টাকার মধ্যে ধার্য করা হয়। কিন্তু প্রায় আড়াই গুণ বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনেও ঠকে গেলেন ফাহিম। তরুণের অভিযোগ, সিলিন্ডার লাগানোর পরেও গ্যাস চালু করতে পারছিলেন না দেখে তা পরীক্ষা করে দেখছিলেন তিনি।

Advertisement

কিন্তু সিলিন্ডার উল্টে রাখতেই সেখান থেকে গলগল করে জল বেরোতে লাগল। অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ তুলে ভিডিয়ো তৈরি করেন তিনি। ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাধারণ মানুষকে এ ভাবে টুপি না পরানো ঘোর অপরাধ। উপার্জনের টাকার সঙ্গে অনেক কষ্ট জড়িয়ে থাকে মানুষের।’’ আবার এক জন তরুণের উদ্দেশে লিখেছেন, ‘‘আপনি শীঘ্রই সেই সিলিন্ডার বিক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করুন। কালোবাজারির অপরাধে তাঁর শাস্তি পাওয়া প্রয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement