Bollywood Gossip

ভূমি পেডনকরের সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার স্বামীর, বলি অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন এক উঠতি মডেল

বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে যে, ভূমি পেডনেকরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলি অভিনেতা। এমনকি, মুম্বইয়ের জিম থেকে যখন বেরোতেন, তখন অধিকাংশ সময়ই ভূমিকে দেখা যেত অভিনেতার গাড়িতে। নায়কের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও অতিথি হিসাবে উপস্থিত থাকতেন ভূমি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:২৫
Share:
০১ ১৩

বাবা বলিউডের প্রযোজক। অভিনেতা বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু কেরিয়ারে সাফল্যের স্বাদ পাননি। বরং শ্লীলতাহানির অভিযোগে নাম জড়িয়ে পড়ে নায়কের। গুঞ্জন শোনা যায়, বলি অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল তাঁর। বর্তমানে অবশ্য নায়িকা-স্ত্রীর সঙ্গে সম্পর্কের খুনসুটি নিয়ে আলোচনায় রয়েছেন বলি অভিনেতা জ্যাকি ভগনানি।

০২ ১৩

১৯৮৪ সালের ডিসেম্বরে কলকাতায় জন্ম জ্যাকির। বাবা বসু ভগনানি বলিউডের প্রযোজক। তাঁর প্রযোজনায় ২০০৯ সালে ‘কল কিসনে দেখা’ ছবিতে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জ্যাকি। কেরিয়ারের প্রথম ছবি বিশেষ সফল হয়নি। তার পর ‘ফালতু’, ‘আজব গজব লভ’, ‘রংরেজ’, ‘ইয়ঙ্গিস্তান’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
০৩ ১৩

২০১৮ সালে ‘মিত্রো’ ছবিতে শেষ অভিনয় করেছিলেন জ্যাকি। বক্সঅফিসে তাঁর অভিনীত একটি ছবিও সফল না হওয়ায় ক্যামেরার সামনে থেকে পিছনে স্থানান্তর হয়েছিল তাঁর। ‘সর্বজিৎ’, ‘জওয়ানি জানেমন’, ‘বেল বটম’, ‘কুলি নম্বর ১’, ‘মিশন রানিগঞ্জ’-এর মতো একাধিক ছবি প্রযোজনা করেন তিনি। কিন্তু পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন জ্যাকি।

০৪ ১৩

২০১৯ সাল থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে যে, ভূমির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন জ্যাকি। এমনকি, মুম্বইয়ের জিম থেকে যখন বেরোতেন, তখন অধিকাংশ সময়ই ভূমিকে দেখা যেত জ্যাকির গাড়িতে। জ্যাকির বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও অতিথি হিসাবে উপস্থিত থাকতেন ভূমি।

০৫ ১৩

২০২১ সালে অক্টোবর মাসে বলি অভিনেত্রী রকুলপ্রীত সিংহের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন জ্যাকি। পরে জ্যাকির সঙ্গে সম্পর্ক নিয়ে ভূমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁদের দু’জনের স্রেফ বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্বের খাতিরে তাঁরা অধিকাংশ সময় একসঙ্গে কাটাতেন।

০৬ ১৩

ভূমির কথায়, তিনি পেশাদার অভিনেত্রী হওয়ার আগে থেকেই জ্যাকিকে চেনেন। তাঁদের দু’জনের ১০-১২ বছরের সম্পর্ক। এমনকি, ভূমির সঙ্গে জ্যাকির গাঢ় বন্ধুত্বের কথা জানতেন রকুলও। জ্যাকির সূত্রে রকুলের সঙ্গেও ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল ভূমির। মাঝেমধ্যে জ্যাকি এবং ভূমির ‘প্রেমের’ রটনার কথা শুনে তিন জনই নাকি হাসাহাসি করতেন।

০৭ ১৩

ভূমি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘জ্যাকির সঙ্গে আমার বহু দিনের বন্ধুত্ব রয়েছে। আমার নামে কী কথা ছড়াল তা নিয়ে আমি বিশেষ পাত্তা দিই না। লোকজন বলেছেন, আমার সঙ্গে নাকি জ্যাকিকে দেখা গিয়েছে। অথচ, আমি সেই সময় মুম্বইয়েই ছিলাম না। এ সব কথা ভিত্তিহীন।’’

০৮ ১৩

২০২১ সালের মে মাসে মুম্বইয়ের এক উঠতি মডেল জ্যাকির বিরুদ্ধে বান্দ্রার থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। জ্যাকির সঙ্গে বলিউডের কয়েক জন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

০৯ ১৩

মডেলের অভিযোগ, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছিল। অভিযোগ সামনে আসার পর জ্যাকির তরফে সরাসরি কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বলিপাড়ার একাংশের দাবি, এই অভিযোগ তুলে হুমকি দেওয়ার প্রচেষ্টা করছিলেন সেই তরুণী মডেল।

১০ ১৩

বহু বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গোয়ার একটি বিলাসবহুল রেস্তরাঁয় গাঁটছড়া বাঁধেন রকুল এবং জ্যাকি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়েরাই ছিলেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়। বিয়ের অনুষ্ঠানের তদারকির গুরুদায়িত্ব ছিল ভূমির উপর।

১১ ১৩

সম্প্রতি স্ত্রী-অভিনেত্রী রকুলের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন জ্যাকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘বিয়ের পরেও আমরা সিচুয়েশনশিপে আছি।’’ জ্যাকির এই কথা থেকেই বিতর্কের সূত্রপাত। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি নতুন প্রজন্মের মধ্যে প্রেমের ক্ষেত্রে বহুল ব্যবহৃত। সিচুয়েশনশিপে দু’জন মানুষ প্রেম বিনিময়ের মাধ্যমে পরস্পরের কাছাকাছি এলেও মানতে নারাজ যে তাঁরা প্রেম করছেন!

১২ ১৩

সিচুয়েনশিপের কথা উল্লেখ করে জ্যাকি আরও জানিয়েছিলেন, সম্পর্কের আসল শক্তি হল এমন একজন সঙ্গী পাওয়া, যাঁর সঙ্গে সব কথা খোলাখুলি বলা যায়। জ্যাকি এবং রকুল পরস্পরকে খুব বিশ্বাস করেন সে কথাও জানান অভিনেতা। কিন্তু এই মন্তব্যের পর জ্যাকিকে ঘিরে সমালোচনা শুরু হয়।

১৩ ১৩

এই প্রসঙ্গে পরে রকুল বলেন, ‘‘কী করে এক ঘণ্টার কথোপকথন থেকে একটিমাত্র বাক্য বার করে এই ভাবে বিকৃত করা যায়! সেটাই ভাবাচ্ছে আমাদের। চটকদার শিরোনাম বাদ দিয়ে একটু পুরো লেখা পড়ে তার পর তা নিয়ে খবর করা হোক।’’ পরে অবশ্য জ্যাকির সঙ্গে মজাদার ভিডিয়ো বানিয়ে অভিনেতার কান ধরে ওঠবোস করিয়েছেন রকুল। মশকরা করে স্বামীকে বকা দিয়ে রকুল সেই ভিডিয়োয় বলেছেন, ‘‘অনেক বার তোমাকে বলেছি, আমরা মিলেনিয়াল, জেন জ়ি নই। যা বলবে বুঝেশুনে বলবে। যা-ই হোক, অনেক হয়েছে। এ বার বিষয়টা এখানেই শেষ করুন আপনারা।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement