ন্যাশনাল অ্যাটমোস্ফেরিক রিসার্চ ল্যাবরেটরি। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল অ্যাটমোস্ফেরিক রিসার্চ ল্যাবরেটরিতে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকর্তা পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
স্পেস সায়েন্স, অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস কিংবা সমধর্মী বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে চাকরির আবেদন করতে পারবেন। তাঁদের উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে অন্তত ১০ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা চাই।
তবে, কোনও মহাকাশ গবেষণা কেন্দ্রে কিংবা সরকারি বিভাগে কর্মরত ব্যক্তিদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর জন্য তাঁদের বেতনকাঠামো সপ্তম পে কমিশনের লেভেল ১৪-এর অধীনে থাকা দরকার।
সংশ্লিষ্ট পদে ডাকযোগে আবেদন জানানোর শেষ দিন ১ মার্চ। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।