NCBS Recruitment 2025

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেসে কর্মখালি, পোস্টিং কলকাতায়

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:০৪
Share:

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার কলকাতা সেন্টারের জন্য কর্মী নিয়োগ। নিয়োগ হবে দু’টি ভিন্ন পদে। এর জন্য অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের কলকাতা সেন্টারের জন্য নিয়োগ হবে মাল্টিমিডিয়া ডেভেলপার এবং টেকনিক্যাল রাইটার পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রতিষ্ঠানের ‘এনহ্যান্সিং ইন্টেরোপারেবিলিটি, ইউআই অ্যান্ড ডকুমেন্টেশন অফ মুজ’ প্রকল্পে কাজ করতে হবে নিযুক্তদের।

উভয় পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০ টাকা।

Advertisement

মাল্টিমিডিয়া ডেভেলপার পদে আবেদনকারীদের মাস কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, গ্রাফিক ডিজ়াইন বা সম্পর্কিত বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৫ মে আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement