NHSRC Recruitment 2023

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টারে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

অপারেশনাল রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। মাসে ৮০ হাজার টাকা আয় করার সুযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১২:০৮
Share:

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত

ডেটা সায়েন্সে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়া দিল্লির দফতরে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কোন পদে কর্মী প্রয়োজন?

অপারেশনাল রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

কাজের ধরন:

  • এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
  • কাজের প্রয়োজনে ভ্রমণ করতে হতে পারে।
  • এপিডেমিওলজি এবং এনটোমোলজিক্যাল স্টাডিজ় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করতে হবে।
  • প্রস্তাবিত প্রকল্পগুলির মাসিক অগ্রগতির তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করার দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

কারা আবেদন করতে পারবেন?

এই পদে সংখ্যাতত্ত্ব/ বায়ো স্ট্যাটিটিক্স/ ডেটা সায়েন্স বিষয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট আবেদন পত্র পেশ করতে হবে। ১৫ অগস্ট আবেদন গ্রহণের শেষ দিন। প্রার্থীরা অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement