NIT Durgapur Recruitment 2026

জেআরএফ, এসআরএফ-সহ নানা পদে সুযোগ, এনআইটি দুর্গাপুরে আবেদন করা যাবে কত দিন?

প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:১৮
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণা কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তরফে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো অথবা সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। জুনিয়র রিসার্চ ফেলোকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। সিনিয়র রিসার্চ ফেলো প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যদি ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। এ ছাড়াও আরও একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং স্টুডেন্ট ইন্টার্ন নেওয়া হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ মে ২০২৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement