Junior Research Fellow Jobs 2026

রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়াররা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৩:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

বিশেষ গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে কাজ করতে হবে। ওই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকল্পে সংশ্লিষ্ট পদে একজনকে প্রয়োজন।

Advertisement

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁকে প্রথমে এক বছর এবং পরে আরও দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, পলিমার ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় থাকতে হবে ৬৫ শতাংশের বেশি নম্বর। পাশাপাশি, ন্যানোমেটিরিয়াল ফ্যাব্রিকেশন, ম্যাটল্যাব, পাইথন সফ্‌টঅয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে প্রার্থীদের।

Advertisement

প্রার্থীদের পাশ করতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায়। ন্যানো মেটিরিয়াল ফ্যাব্রিকেশন নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement