JRF Jobs 2026

আইআইইএসটি শিবপুর খুঁজছে স্নাতকোত্তরদের, কোন বিভাগের প্রকল্পে যোগদানের সুযোগ?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে তাঁদের কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৪:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তরদের নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস বিভাগে তাঁদের কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

মেটালার্জি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স, মেকানিক্যাল, অ্যাপ্লায়েড মেকানিক্স, এরোস্পেস, সেরামিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন, মেটিরিয়াল সায়েন্স বিষয়ে বিজ্ঞান শাখার অধীনে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে।

প্রার্থীদের ম্যাটল্যাব, পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও কম্পিউটেশনাল মেকানিক্স, মেটাল প্লাস্টিসিটি বিষয়ে দক্ষতা থাকতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

ই-মেল মাধ্যমে আগ্রহীদের আবেদন জানাতে হবে, শেষ দিন ৬ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১০ জুলাই। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement