Govt Jobs for Post Graduates 2026

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার জন্য কর্মী প্রয়োজন, আবেদনের সুযোগ পাওয়া যাবে কী ভাবে?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে গবেষণার কাজে যোগ দেওয়ার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর প্রয়োজন।

Advertisement

কোন কোন বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন?

ওই কাজের জন্য সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও ওই বিভাগের সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

  • রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিক ভাবে পাঁচ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক মাসের জন্য বৃদ্ধি পেতে পারে।
  • ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে তিন মাসের চুক্তিতে কাজ করার সুযোগ থাকছে। পরে ওই মেয়াদ আরও এক মাস বৃদ্ধি পাবে।
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
  • পারিশ্রমিক হিসাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে ৩৭ হাজার টাকা এবং ফিল্ড ইনভেস্টিগেটরকে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শর্তাবলি:

  • ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনের শেষ দিন ৭ মার্চ।
  • আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রও পাঠানো প্রয়োজন।

এ বিষয়ে আরও জানতে এনআইটি, দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement