WB Job Vacancy 2024

পূর্ব বর্ধমানের ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মখালি, নিয়োগ কোন পদে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ‘অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার’-এর তরফে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০১
Share:

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য।

Advertisement

নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে ‘অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার’-এ। এই কাজে প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে সরকারি সংস্থায় এক্সটেনশন অফিসার/ আপার ডিভিশন অ্যাসিস্ট্যন্ট পদে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। এর জন্য ওই বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে।

Advertisement

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে।

কী কী নথি লাগবে, তা জানতে প্রথমে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement