Jobs in Bankura 2025

দু’টি পদে কর্মখালি বাঁকুড়ার জেলা পরিষদে, কোন কোন পদে নিয়োগ?

প্রতি মাসের বেতন ১৩,৫০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞানে স্নাতক যোগ্যতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ২০:৩১
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়া জেলায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের তরফে এই নিয়োগ।

Advertisement

কাউন্সিলর ও আর্দালি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে তিনটি। আবেদনের জন্য ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর। কাউন্সিলর পদে প্রতি মাসের বেতন ১৩,৫০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞানে স্নাতক যোগ্যতা থাকতে হবে। আর্দালি পদে প্রতি মাসের বেতন ১২ হাজার টাকা। অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement