WB Job Vacancy 2024

কর্মী নিয়োগ করতে চলেছে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৩
Share:

প্রতীকী ছবি।

ঝাড়গ্রাম জেলায় রয়েছে কাজের সুযোগ। জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সুপারিনটেনডেন্ট পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। কুক এবং হেল্পার পদে অষ্টম শ্রেণি পাশেই আবেদন করা যাবে। বেতন হবে ৯ এবং ৭ হাজার টাকা। প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ যাওয়া দরকার। সেখান থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement