Jobs in Nadia 2025

ব্লক লেভেল ফেসিলিটেটর নিয়োগ নদিয়ার প্রশাসনিক বিভাগে, বেতন কত?

‘অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে ১২,৫০০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:৪৬
Share:

প্রতীকী ছবি।

নদিয়া জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের অধীনে কাজ করতে হবে।

Advertisement

ব্লক লেভেল ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ রয়েছে একটি। নদিয়ার ‘অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে ১২,৫০০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৯ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নদিয়া জেলার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement