RBU Recruitment 2025

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে একটি শূন্যপদে হবে এই নিয়োগ। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে মেডিক্যাল অফিসার নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে এক জনের শূন্যপদে হবে এই নিয়োগ। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দিতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement